1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদে মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদে মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত


মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সাটিফিকেট ও ক্রেষ্ট পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম গোলাম রেজা, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন, আব্দুর রউফ কোমল,
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park