1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে সমন্বিত অভিযান: প্রশাসন ও তরুণদের একসাথে পথচলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে সমন্বিত অভিযান: প্রশাসন ও তরুণদের একসাথে পথচলা

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পঠিত

 

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :

 

জলাবদ্ধতা নিরসনে এবার  বিডি ক্লিন সাতক্ষীরা সদর উপজেলা টিমকে নিয়ে সরাসরি মাঠে নামলেন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

বুধবার (২২ জুলাই) দুপুর ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার লেকভিউ ক্যাফের সামনে স্থানীয়  জনগনের আহ্বানে সাড়া দিয়ে তিনি শহরের বিভিন্ন জলাবদ্ধতা কবলিত গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।সরেজমিনে অবস্থান পর্যালোচনা করে জনগণের ভোগান্তির বাস্তবচিত্র তুলে ধরেন এবং তাৎক্ষণিক করণীয় নির্ধারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।প্রশাসন ও সচেতন তরুণদের এই যৌথ উদ্যোগ একটি পরিষ্কার, পরিকল্পিত ও জলাবদ্ধতামুক্ত সাতক্ষীরা গঠনের অঙ্গীকার। এই উদ্যোগের মধ্য দিয়ে গড়ে উঠুক একটি সুস্থ, সচেতন ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ।প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবীদের এই সমন্বিত উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।‎তাদের মতে, বর্ষা শুরুর আগেই এমন উদ্যোগ কার্যকর ব্যবস্থা নেওয়া হলে শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমে আসতো।

এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরা জেলা সমন্বয়ক অর্পণ বসু, বিডি ক্লিন সাতক্ষীরা সদর উপজেলা দায়িত্বশীল সদস্য শেখ শাহরিয়ার আনজুম সিফাত,জেরিন রাফা প্রমুখ ।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park