1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগজ্ঞের জগন্নাথপুরে ১কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী  সুরুজ (৪২)কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক নির্দেশনায় এসআই দিপংকর হালদার এর নেতৃত্বে এএসআই আলী ও একদল পুলিশ ২১ জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ব্রীজ সংলগ্ন শেখপাড়া পয়েন্টস্থ ভাই ভাই চায়ের দোকানের সামনে ঢাকা -সিলেট -দিরাইগামী লিমন পরিবহনের যাত্রী নওগাঁ জেলা সদর উপজেলার শান্তাহার ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পারবোয়ালিয়া গ্রাম নিবাসী মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ হোসেন (৪২) কে পঁচিশ হাজার টাকা সমপরিমাণ মূল্য্যের ১কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই দিপংকর হালদার বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা রুজু করেছেন যাহা (জগন্নাথপুর থানার মামলা নং-১৪, তারিখ- ২২ /০৭/ ২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)। গ্রেপ্তারকৃত আসামীকে  পুলিশ হেফাজতে  আজ ২২ জুলাই সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park