1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৮১ বার পঠিত

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।

রবিবার (২০ জুলাই ২০২৫) দুপুরে শহরের মুক্তির সোপানে সিরাজগঞ্জ বন বিভাগের সার্বিক সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে একটি বনার্ঢ়্য শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয়। ৭ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, সুন্দর বাংলাদেশ নির্মাণ তৈরি করতে বৃক্ষরোপণের কনো বিকল্প নেই। প্রতিটি মানুষের উচিত একটি করে বৃক্ষ রোপণ করে দেশকে আরও এগিয়ে নেওয়া। আমি ধন্যবাদ জানাই সিরাজগঞ্জের বন বিভাগকে তারা এই ধরনের আয়োজন করেছেন। আমরা নিজেরাই একটি করে ফলজ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে পেতে পারি সুন্দর একটি পরিবেশ।গাছ হচ্ছে খাদ্য ও সম্পদের ভান্ডার। প্রতিটি পরিবারে বাড়ির আঙ্গিনায় কমপক্ষে তিনটি বৃক্ষ রোপন করাসহ সড়কের উভয় পার্শ্বে বৃক্ষরোপণ করে (গ্রীন ও ক্লিন চেম্বার) অক্সিজেন তৈরির ক্ষেত্র তৈরি করে দুশোন মুক্ত পরিবেশ নির্মাণ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। আসুন আমরা এবর্ষা মৌসুমে নিজেরা যে যেভাবে পারি একটি করে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষরোপণ করে সুন্দর পরিবেশ গঠনের মাধ্যমে অমূল্য অক্সিজেন গ্রহণ করে প্রাকৃতিক দুর্যোগকে প্রশমিত করে আমাদের জীবনকে সজীব-সুন্দর ভাবে গোড়ে তুলি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, বিভাগীয় বন কর্মকতা, সামাজিক বন বিভাগ পাবনা এর কাজী তারিকুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার  সদস্য আব্দুল মজিদ, ডেপুটি কমান্ডার জহুরুল ইসলাম,  বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল মান্নান,  জেলা দপ্তর কমান্ডার আলাউদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক কর্মকর্তা রিজিয়া পারভীন মিষ্টি, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, বিভাগীয় বন কর্মকতা, সামাজিক বন বিভাগ পাবনা কাজী তারিকুর রহমান।

জেলা নার্সারী মালিক সমিতির মোঃ আকাব্বর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নূরনব্বী খান জুয়েল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park