1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় আপ বাংলাদেশের গণসংযোগ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় আপ বাংলাদেশের গণসংযোগ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিচারের দাবিতে সাতক্ষীরায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে নবগঠিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।

শনিবার (১৯ জুলাই) দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাইয়ের পথে জনতার সাথে’ শীর্ষক ক্যাম্পেইনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক,পুরাতন সাতক্ষীরা, বড় বাজার,নিউমার্কেট, সঙ্গীতা মোড় এলাকায় নেতৃবৃন্দ ও কর্মীরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

কর্মসূচিতে অংশ নেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত,কেন্দ্রীয় সদস্য দ্বীন ইসলাম, সংগঠক তাওহীদুল ইসলাম,সাতক্ষীরা কমিউনিকেশন টিমের সদস্য , আক্তারুল ইসলাম (আক্তার) ,আবিদ হাসান, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাঈম হোসেন, ঝুমা মারিয়াম প্রমুখ।

এ সময় আপ বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, “জুলাই মাসকে সামনে রেখে আমরা সারা দেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে আজ সাতক্ষীরায় এসেছি। সরকারকে অবশ্যই ‘জুলাই সনদ’ ঘোষণা করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”

তাঁরা আরও বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার, গুম-খুনের দায়ে দায়ীদের শাস্তি, ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন, অর্থপাচার রোধ, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি বন্ধের দাবিতেই আমরা রাস্তায় নেমেছি। মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যখন কেউ কথা বলছে না, তখন আমরা সেই দায়িত্ব পালন করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park