1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত -জাকারিয়া পিন্টু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঈশ্বরদীতে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ——জাকারিয়া পিন্টু

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পঠিত

 

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //

 

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী রেলগেটস্থ বিএনপি অফিস ও কেন্দ্রিয় বাস টার্মিনালে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।  পৌর বিএনপির সাবেক সম্পাদক জাকারিয়া পিন্টু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন মালিথার নেতৃত্বে ঈশ্বরদী পৌর ও উপজেলা বিএনপি এবং সহযোগী সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এসব প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাকারিয়া পিন্টু।এসএম ফজলুর রহমানের  সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,বিএনপি নেতা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন মালিথা,আহসান হাবিব,বিষ্ট সরকার,ইসলাম হোসেন জুয়েল,আনোয়ার হোসেন জনি,আতাউর রহমান পাতা,মোহাম্মদ আলী কাজল,টুটুল সরদার,কবীর আহমেদ ও জাকির হোসেন জুয়েলসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু বলেন,একটি কুচক্রী মহল বিএনপির জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে বিএনপির ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও তারেক রহমানের আদর্শের সৈনিকরা গঠনমূলক সাংগঠনিক কাজের মধ্য দিয়ে কুচক্রী মহলের মুখোশ উন্মোচ করে দিবে।

বিকেল সাড়ে চারটায় বিএনপি অফিস ‘‘জিরোপয়েন্ট’’ রেলগেট বাসটার্মিনাল এলাকা থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিক্ষোভকারীরা কেন্দ্রিয় বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park