
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র ও তার সহযোগী শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এসএসসি পরিক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ দিলে, সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। প্রায় এক সপ্তাহ আগে তদন্ত কমিটি গঠন হলেও এখন পর্যন্ত তদন্ত না করে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপকর্ম আরাল করতে ওই বিদ্যালয়রে দুই সহকারী শিক্ষক ও দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক মিলে অভিযোগকারী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছেন, এতে সহযোগী হিসেবে অভিযোগ উঠেছে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেনের বিরুদ্ধে। জানা যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেনকে প্রধান করে উপজেলা প্রাথমি শিক্ষা কর্মকর্তা ও কে সি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমি কর্মকর্তা আমির হোসেেন ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপকর্ম আরাল করতে নাকি বিভিন্ন অজুহাত দেখিয়ে তদন্ত কাজ ধীর গতিতে করছেন বলে লিখিত অভিযোগকারীদের ধারনা।
উল্লেখ্য যে গত ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে দুইটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া ৮ শত ৩৯ জন পরীক্ষার্থীর কাছ থেকে বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা জন্য ৪০০ টাকা কৃষি বিষয়ে ১৫০
ধারাবাহিকে ১৬৭ জন শিক্ষার্থীর কাছে ৩০০ শত ভোকেশনাললে প্রায় ১০০জন শিক্ষার্থীর কাছে ৭০০ টাকা করে বাধ্যতামূলক আদায় করেন কেন্দ্র সচিব ঔ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার,পরবর্তীতে এ বিষয়ে শিক্ষার্থীরা সলঙ্গা-এ কেন্দ্র কোড নং ৩৮৬ কেন্দ্রের সচিব ভবেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দেয়।
এ দিকে (৩০ জুন সোমবার) সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার তার বিরুদ্ধে উঠা দুর্নীতি থেকে বাচতে ওই কেন্দ্রের আওতায় সমস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তার অফিসে ডেকে এনে তাদের কাছে সহযোগিতা চাইলে এ বিষয়ে কোন সহযোগিতা করতে পারবেননা বলে তারা জানিয়ে দেন।
কত দিনের মধ্যে তদন্ত কাজ শুরু হবে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন বলেন,এইচএসসি পরিক্ষার ব্যস্ত থাকার করনে একটু দেরি হয়ে গেল তবে অল্প সময়ের মধ্যেই তদন্ত কাজ শুরু করবেন বলে জানান।