1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারত সেবাশ্রম সঙ্ঘে মহিষাদল শাখায় আন্তর্জাতিক যোগা দিবস পালন:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভারত সেবাশ্রম সঙ্ঘে মহিষাদল শাখায় আন্তর্জাতিক যোগা দিবস পালন:-

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

 

 

 

ভারত সেবাশ্রম সঙ্ঘে মহিষাদল শাখায় আন্তর্জাতিক যোগা দিবস পালন:

বেবি চক্রবর্ত্তী:- ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের মহিষাদল শাখায় যোগব্যায়ামের মাধ্যমে উদযাপিত হল এক অনন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলন। সারম্বরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগব্যায়ামের গুরুত্ব, শারীরিক ও মানসিক সুস্থতার প্রয়োগ এবং ভারতীয় ঐতিহ্যের গৌরবময় দৃষ্টান্ত তুলে ধরা হয়।

ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভারত সেবাশ্রম সঙ্ঘে উদ্যোগে এদিন পালিত হয়েছে বিশ্ব যোগ দিবস। যার মূল লক্ষ্য হলো ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এবং মানবজীবনে শান্তি ও স্বাস্থ্য ফিরিয়ে আনা। পাশাপাশি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজকের বিশেষ অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের মহিষাদল শাখার শ্রদ্ধেয় গৌতম মহারাজ।‌ এদিন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন “যোগ শুধুমাত্র একটি শারীরিক অনুশীলন নয়, এটি এক গভীর আত্মিক সাধনার পথ। যোগ আমাদের দেহ, মন ও আত্মার মধ্যে সামঞ্জস্য আনে, যা আমাদের জীবনকে করে তোলে শান্তিপূর্ণ, শক্তিশালী ও সুশৃঙ্খল।”

গৌতম মহারাজ আরও বলেন, যোগ দিবস পালনের উদ্দেশ্য হল আমাদের মনে নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরা। এই অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে মানসিক চাপ কমায়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ধ্যানের মাধ্যমে আমাদের আধ্যাত্মিকভাবে উন্নত করে তোলে।

প্রত্যেকের উচিত প্রতিদিন কিছু সময় যোগে নিয়োজিত থাকা। কারণ একটি সুস্থ দেহ ও স্থিত মনের মধ্য দিয়েই আমরা আত্মজ্ঞান ও ঈশ্বরচিন্তায় প্রবেশ করতে পারি। তিনি আরও বলেন যে আসুন, আমরা সকলে একসাথে নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে আত্মউন্নয়নের পথে এগিয়ে চলি এবং ভারতীয় ঐতিহ্যকে বিশ্বের মাঝে তুলে ধরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park