
মো ইয়াকুব আলী তালুকদার
বাঁকা চাঁদের হাসি দিয়ে উঠবে চাঁদ আকাশে
তোমরা তখন মাতবে সবাই ঈদের খুশির আনন্দে,
ওরা তখন কাঁদবে বসে বসে
মন খারাপের বেশে তে!
তোমরা যখন সাজবে সবাই
নতুন নতুন রঙিন জামা কাপড় পড়ে,
ওরা তখন থাকবে দেখ পুরান আর
ছেঁড়া জামা কাপড় পড়ে।
তোমরা খাবে মাংস পোলাও
ফিরনী সেমাই জর্দা,
ওরা তখন খাবে দেখ
কাঁচা মরিচ আর আলু ভর্তা।
তোমরা যখন ঘুরবে সবাই
মনের আনন্দে নেচে গেয়ে,
ওরা তখন থাকবে মুড়ে
বসে ঘরের কোণেতে।
তোমরা যখন হাসবে সবাই আহা
আনন্দ কি আনন্দ খেয়ে কোঁকা কোলা,
ওরা তখন ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকবে
অসহায় হয়ে পলিথিন হাতে নিয়া।
তোমরা যখন ইচ্ছে মতোন করবে আনন্দ
সবাই মিলেমিশে,
ওরা তখন অনাহারে দুঃখ কষ্ট নিয়ে
কাঁদিয়ে বুক ভাসাবে!
সবার চোখে রঙিন চশমা আর
ওদের চোখে পানি,
সবার আছে সুখের মেলা আর
ওদের বুকে দুঃখ কষ্টের ঘানি।
তোমরা মানুষ আমরা মানুষ ওরাও মানুষ
অধিকারও সবারই আছে,
ঈদের খুশি নাওনা ভাগ করে
ভালোবেসে সবাই সবার কাছে!