
মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
শনিবার (১০-৫-২৫ ইং) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের খাষ কাদাই বাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল জলিল এর পবিত্র হজ্বে গমন উপলক্ষে দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তিনি মরহুম হাজী জহির উদ্দিন এর সুযোগ্য প্রথম পুত্র। তিনি স্বস্ত্রীসহ পবিত্র হজ্বে যাচ্ছেন। উনার স্ত্রী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কাঁদাই বাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
উল্লেখ্য জনাব মোঃ আব্দুল জলিল ১৯৮৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করে অদ্যাবধি পর্যন্ত খাষ কাদাইবাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
তিনি ও তার স্ত্রী অত্র এলাকার সকলের নিকট দোয়া চেয়েছেন, ভূল ত্রুটি করে থাকলে ক্ষমা চেয়েছেন। উনাদের আমরা সবাই ক্ষমা করে দেই। আমিন।
আমন্ত্রিত সম্মানিত সকল অতিথি, স্কুলের সহকর্মী, আত্নীয় স্বজন, বন্ধু স্বজন, এলাকাবাসী উপস্থিত ছিলেন।