
বেবি চক্রবর্ত্তী: হুগলি :- বাংলার হৃদয়ে মমতা-অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ২০২৬ নির্বাচনকে সামনে রেখে ও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হলো একই সঙ্গে বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মধ্যে বৃক্ষ দান কর্মসূচি অনুষ্ঠিত হলো আরামবাগ লোকসভার খানাকুল বিধানসভার আরান্ডি দুই নং গ্রাম পঞ্চায়েতে। আজকের এই সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমস্ত মেম্বার ও তৃণমূল সোশ্যাল মিডিয়ার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হেমন্ত পাল, হুগলি সাংগঠনিক জেলার সহ-সভাপতি তথা মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি, সোশ্যাল মিডিয়ার রাজ্য কনভেনর অভিষেক গুপ্তা, এডভাইজার কমিটির চেয়ারম্যান মোহনসিংহ রায়,আরামবাগ সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি শেখ শাহানুর আলী, এবং বাঁকুড়া, পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সহ তৃণমূল কংগ্রেস ও সোশ্যাল মিডিয়ার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।