1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় প্রথম বসিরহাটের সাইদ আলম মণ্ডল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় প্রথম বসিরহাটের সাইদ আলম মণ্ডল

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৪ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :উত্তর ২৪ পরগনা:- শনিবার প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের ফলাফল। আর তাতেই প্রথম হয়ে সবাইকে অবাক করে দিহয়েছে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় বসিরহাটের সাইদ আলম মণ্ডল। জয়েন্টে বসে চিকিৎসক হওয়া স্বপ্ন, তার অনুপ্রেরণা বাবা-মা, শিক্ষকরা।
মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পরেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমিক সমতুল্য (আলিম), উচ্চ মাধ্যমিক সমতুল্য (ফাজিল) ও হাই মাদ্রাসার ফল প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের ফলাফলেও নজর কাড়লো বসিরহাট। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সীমান্ত লাগোয়া ইটিন্ডা গ্রামের অভাবী পরিবারের মেধাবী ছাত্র সাঈদ আলম রাজ্যে আলিম (মাধ্যমিক সমতুল্য) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল।

রাজ্য মাদ্রাসা বোর্ড, চমকপ্রদ ফলাফলে খুশির হাওয়া এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার কাটিয়া শাহ রজব আলি সিনিয়র মাদ্রাসার ছাত্র সাঈদ, ৯০০ মধ্যে তার প্রাপ্ত নম্বর ৮৭৩।
সাঈদের বাবা আব্দুল কাইয়ুম মণ্ডল মুম্বাইয়ে সেলাই মিস্ত্রি কাজ করেন, মা সাবিনা বিবি গৃহবধূ। অভাবে সংসারে কোনরকমে দিন গুজরান করেন। টালির চাল আর রুগ্ন ঘরে প্রায়ই স্বপ্ন দেখত সে, একটা কিছু করবে, সেই স্বপ্ন যেন এবার হাতে। মাদ্রাসা বোর্ডে প্রথম সাঈদ আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park