1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জের এক সন্তানের জননীকে নিয়ে চম্পট দিয়েছে উপজেলা তরুনদলের সেক্রেটারীঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কালিগঞ্জের এক সন্তানের জননীকে নিয়ে চম্পট দিয়েছে উপজেলা তরুনদলের সেক্রেটারীঃ

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে এক সন্তানের জননী রোকেয়া খাতুনকে (২৪) কে নিয়ে চম্পট দিয়েছে আলতাফ হোসেন (৩৫) নামের এক লম্পট। এ ঘটনায় কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে রোকেয়া খাতুনের স্বামী ব্যবসায়ী ইসমাইল হোসেন গাজী। উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুর রহমান কারিকারের কন্যা রোকেয়া খাতুনের সাথে বিয়ে হয় বিষ্ণুপুর গ্রামের আব্দুল গফফার গাজীর ছেলে ইসমাইল হোসের সাথে।

বিবাহের পরে তাদের সুখের সংসারে ইশরাত জাহান (২) নামের এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু তাদের সুখের সংসারে আগুন ধরিয়ে দেয় লম্পট আলতাফ। দলীয় পরিচয় থাকার সুবাদে নিয়মিত যাতায়াত ছিলো বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও উপজেলা তরুন দলের সেক্রেটারী, চাঁচাই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে আলতাফ হোসেন ও উপজেলা তরুনদলের সহ সভাপতি, বিষ্ণুপুর গ্রামের শহিদুল মল্লিকের ছেলে আশরাফুল ইসলামের। তারা সময়ে অসময়ে ইসমাইল বাড়ি না থাকার সুযোগে রাতে দিনে যাতায়াত করত।

একপর্যায়ে গত মঙ্গলবার ২২ এপ্রিল- সকাল ১০ টায় ইসমাইলের ঘরে থাকা নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা, দুই জোড়া স্বর্নের দুল, এক জোড়া স্বর্নের রুলি, স্বর্নের চেইন সহ দুই ভরি ওজনের স্বর্ন, যার আনুঃ মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এরপর থেকে রোকেয়া, আলতাফ ও আশরাফুল কে খুঁজে না পেয়ে কালিগঞ্জ থানায় স্ত্রী, সন্তান উদ্ধারসহ দুই লম্পট ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী এজাহার দায়ে করেছেন।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে এ প্রতিনিধিকে তিনি জানান, অভিযোগ পেয়েছি, সন্তানসহ ভিকটিম উদ্ধারের চেষ্টায় আছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত আলতাফ এর ব্যবহিত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park