1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীর চরাঞ্চলে জমি দখল নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ  ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ঈশ্বরদীর চরাঞ্চলে জমি দখল নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ  ৪

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পঠিত

 

 

ঈশ্বরদীর চরাঞ্চলের ডিগ্রীর চরে  জমি দখল নিয়ে দুই গ্রুপের  সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার সকাল দশটায় ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চরকুড়–লিয়া গ্রামের ইয়াছিন বাহিনীর রেকাত আলীর ছেলে পিল্লু (২৬), হাবিবুল ইসলাম হুজুরের ছেলে সোয়াইব হোসেন (২৭)। দু’জনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ইয়াছিন আলী অস্ত্রসহ ৩০/৩৫টি মোটরসাইকেল নিয়ে ডিগ্রির চরে যায়। সেখানে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা কুষ্টিয়ার মুকুল বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ শুরু হয়। এতে দুই গ্রুপের  একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে চরাঞ্চলের জনৈক ব্যক্তি জানান, ডিগ্রির চরসহ পদ্মার তীরে বেশ কয়েকটি চর ঈশ্বরদীর মধ্যে হলেও কুষ্টিয়া জেলার সীমানার নিকটবর্তী। ফলে কুষ্টিয়ার জামাল বাহিনী সবসময় এ চর দখলে রাখতে চায়। এদিকে ইয়াছিন বাহিনীও চরের দখল নিতে মরিয়া হয়ে থাকে। চরের দখল নিয়ে এর আগেও এদুই বাহিনীর মধ্যে একাধিকবার সংঘর্ষ  হয়েছে। বৃহস্পতিবার রাতেও ডিগ্রির চরে অসংখ্য গুলির শব্দ শোনা যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামের মোবাইল ফোনটি রিসিভ করা না হলেও এসআই পারভীন ডিগ্রির চরের সংঘর্ষস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park