1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আল হিকমাহ একাডেমির শিক্ষক মোঃ তৌহিদুর ইসলামের মায়ের জানাযা দাফন সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আল হিকমাহ একাডেমির শিক্ষক মোঃ তৌহিদুর ইসলামের মায়ের জানাযা দাফন সম্পন্ন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৯৪ বার পঠিত
Oplus_131072

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরে অবস্থিত আল হিকমাহ একাডেমির সহকারী শিক্ষক মোঃ তৌহিদুর ইসলামের শ্রদ্ধেয় আম্মাজানের মৃত্যুতে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় সাতক্ষীরা সদরের জেয়ালা বায়তুল মামুর জামে মসজিদের মাঠে তৌহিদুর ইসলামের ইমামতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে মরহুমের জানাজায় অংশ নেন আল হিকমাহ একাডেমির পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, হাফজ মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা মাহমুদুল রহমান, হাফেজ নাহিদ হাসান, হাফেজ রাকিব হাসান ও অন্যান্য শিক্ষকমণ্ডলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ হাফিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রহ্মরাজপুর ইউনিয়নের নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ শাহেদুজ্জামান ও ইবাদুল ইসলাম, রামচন্দ্রপুর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান, বড়দল পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মুস্তাকিমসহ শিক্ষক সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এছাড়াও অসংখ্য এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park