1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতে পাচারকালে ২৩ কোটি টাকর সাপের বিষ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ভারতে পাচারকালে ২৩ কোটি টাকর সাপের বিষ উদ্ধার

মোঃ আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম ওজনের প্রায় সাড়ে ২৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা। বুধবার দুপুরে বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার ভোররাতে দিনাজপুরের বিরামপুরের নামাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বিষ উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ জানান, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নামাগোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সাপের বিষ পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৬০১ গ্রাম
সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park