1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পঠিত

 

পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের নিজস্ব অফিস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১৩৮৭ জন ভোটারদের মধ্যে  ১০০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
নির্বাচনে মোস্তাফিজুর-জালাল প্যানেল থেকে সভাপতি পদে  হাতুরী মার্কায় ৫৪৫ ভোট পেয়ে মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে চাকা মার্কায় ৬৮০ ভোট পেয়ে মোঃ জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দেওয়াল ঘড়ি মার্কায় ৩৮৭ ভোট পেয়ে আব্দুস সালাম মিশু, কোষাধ্যক্ষ পদে মাছ মার্কায়  ৪৯৯ ভোট পেয়ে আব্দুল আলীম, দপ্তর সম্পাদক পদে মিক্সচ মেশিন মার্কায় ৫৯৪ ভোট পেয়ে দেলোয়ার হোসেন (দেলদার) বিজয়ী হয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park