1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
*সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান সাড়ে সাত লক্ষ টাকার মালামাল আটকঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

*সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান সাড়ে সাত লক্ষ টাকার মালামাল আটকঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

০৭ এপ্রিল ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কুশখালি, কালিয়ানী, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট ও ৪০০ পিস ভারতীয় অনাগ্রা ট্যাবলেটসহ সাড়ে সাত লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী নামক স্থান হতে ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁন্দা নামক স্থান হতে ৪০০ পিস ভারতীয় অনাগ্রা ট্যাবলেট আটক করে।

এছাড়াও, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৮,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১০/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ২৮,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌরঙ্গী নামক স্থান হতে ২,৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী নামক স্থান হতে ৬৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া হেলাতলা নামক স্থান হতে ২,২৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌরঙ্গী নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

সর্বমোট ৭,৬০,৫০০/- (সাত লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

স্বাক্ষরিত/-

মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি
লেঃ কর্নেল
পরিচালক
অধিনায়ক
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park