1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মালামাল জব্দঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মালামাল জব্দঃ

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ বল ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনাসহ প্রায়  আড়াই লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।

বিজিপির সূত্রে, ০৪ এপ্রিল ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ বল ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনাসহ প্রায়  আড়াই লক্ষ টাকার  মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে, গোয়েন্দা তথ্যের ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/২ এস  হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ি নামক স্থান হতে ৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বাকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে  কুলিয়া নামক স্থান হতে ৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয়  চিংড়ি মাছের রেনু আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ২ আরবি হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গড়িয়াডাঙ্গা নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রী-পিস আটক করে।কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩  এস এর ৪ ও ৭ আরবি হতে আনুমানিক ৩০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরাগাছি ও  উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৮৯,০০০ টাকা মূল্যের ভারতীয়  শাড়ি ও বোরকা আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদপুর নামক স্থান হতে ১৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।  

সর্বমোট ২,৩৪,০০০/- (দুই লক্ষ চৌত্রিশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
  
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park