1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মিনহাজের পরিবারে আমীরে জামায়াতের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মিনহাজের পরিবারে আমীরে জামায়াতের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা প্রদান

মোঃ আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

মোঃ আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি।
আজ বুধবার (২১ আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আক্কেলপুরের সোনামুখি ইউনিয়নের উত্তর রামশালা গ্রামের শহীদ মিনহাজের পরিবারের সাথে সাক্ষৎ করে আমীরে জামায়াতের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন- দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে শত শত মানুষকে হত্যা করেছে গুম করেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা জামায়াতের সংগঠন পরিকল্পনা,প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারী ও আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সবুজ,জয়পুরহাট শহর আমীর মাওলানা মোঃ আনোয়ার হোনেন,আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপু,উপজেলা সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন সুইট সহ অন্যান্য স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park