1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ।

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৯১ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি উপজেলার মাওলানা ভাষানী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক, সাজেউল ইসলাম সাজুর বিরুদ্ধে। অভিযোগ করেছেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রের পিতা। অভিযোগে বলেন, বিদ্যালয়ের শিক্ষক সাজেউল ইসলাম সাজু গত ১১ ডিসেম্বর সন্ধায় আমার ছেলেকে আমার বাড়ি পার্শে ডেকে নিয়ে গিয়ে দুই হাত দিয়ে জড়ায়ে ধরে ও গালে কামড় এবং তার গোপনাঙ্গে হাত দেয়। এরপর থেকে ছেলেকে অন্য মনস্ক দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করলে, সে আমাকে এই কথা গুলো জানায়, তার গালে কামড়ের লাল গোলাকার চিহ্নের দাগ দেখতে পাই। তাকে মানসিক ভাবে বিপর্যস্ত দেখি। এ বিষয়ে বিচার চেয়ে ছাত্রের বাবা গত ১২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা। গতকাল সকালে সরজমিনে তদন্তের জন্য বিদ্যালয়ে যান তদন্ত দলের প্রধান, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেস প্রসাদ রায় ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুর রহমান প্রধান। এ বিষয়ে ছাত্রের পিতা সাংবাদিকদের জানান, এই শিক্ষক আমার ছেলেসহ বিদ্যালয়ের আরো অনেক ছাত্রের সঙ্গে একই আচরণ করেছে বলে অভিযোগ আছে। সাজুর এরূপ আচরণ আমার নিকট বলাৎকারের চেষ্টা বলে মনে হয়েছে। আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। অভিযোগের বিষয়ে শিক্ষক সাজেউল ইসলাম সাজু সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকের এরূপ আচরণে আমরা লজ্জিত। তদন্ত দলের নিকট জানতে চাইলে তারা বলেন, আমরা ইতিপূর্বে বাদী বিবাদীর জবানবন্দি নিয়েছি, আজ বিদ্যালয়ে এসে সরজমিনে তদন্ত করছি এরপর প্রতিবেদন প্রদান করা হবে। প্রতিবেদনের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park