1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কবরস্থান ভরাট কাজে বাধা , আওয়ামী লীগের আঘাতে,বিএনপির যখন ও আহত ৭ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কবরস্থান ভরাট কাজে বাধা , আওয়ামী লীগের আঘাতে,বিএনপির যখন ও আহত ৭

মোঃ আল-আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ আল-আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে, কবরস্থান ভরাট করা নিয়ে আওয়ামী লীগের লোকজনের দ্বারা জখম হয় , বিএনপির কিছু নেতা কর্মী। ঘটনাটি ঘটেছে আজকের দুপুর ২ ঘটিকার সময়।

সরজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী কাছ থেকে জানা যায়, আজকে সকালে গ্রামের যুব ছেলেদের নিয়ে গ্রামের লোকজন কবরস্থানের কিছু গর্ত ভরাট করার জন্য মাটি র কাঁটার উদ্দেগ নেয়। তারা সকাল থেকেই টাক্টর দারা মাটি নিয়ে এসে গর্ত ভরাট করে। ১২ টার পর থেকে আওয়ামী লীগের কিছু লোকজন দলবদ্ধ হয়ে তাদেরকে মাটি কাটা নিষেধ করে, এবং ভয় ভীতি ধূমকি-হামকি দেখায়, আর বলে এখানকার মাটি কেউ নিতে পারবে না আমরা এই মাটি বিক্রি করব।

এসময় গ্রামের কিছু মুরুব্বী মাতব্বর তাদেরকে বোঝানোর জন্য সামনে এগিয়ে গেলে, তোরা উত্তপ্ত হয়ে দলবদ্ধ ভাবে নওশাদ মেম্বরের (আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড সভাপতি) হুকুমে মেম্বর ছেলে রকি, সাঈদ, বাবুল, সাখাওয়াত ,সাঈদ আলী, কিনা ,রেজা, নয়ন, রাব্বিন, মাজেদুল ,দেলোয়ার, আবুল কালাম আজাদ ,ও পরিমল (এরা সবাই আওয়ামী লীগের সাঙ্গ পাঙ্গ)সহ বিএনপির ছেলেদের টার্গেট করে মাথায় আঘাত করার ফলে, মোহাম্মদ নুরনবীর মাথায় আঘাত করলে, তার মাথা কেটে যায়, এবং মোঃ সাদ্দাম হোসেন বাম হাতে শামুড়া দিয়ে আঘাত করলে, তার হাত কেটে যায়, অপরদিকে মোঃ কাফীর মাথায় আঘাত করলে,সে মাথা সড়ে নেয়, ফলে তার গালে কোপ লেগে,গাল কেটে যায়, স্থানীয় লোকজন এবং প্রত্যক্ষদর্শী সবাই জানাই , আওয়ামী লীগ দস্যদের হাত থেকে রক্ষা করে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষ সাক্ষী সুজন মন্ডল, আজিজার মন্ডল ,এবং সাজ্জাদ মন্ডল তারা বলেন আমাদের কবরস্থানটি অনেক গর্ত হওয়ায়, আমরা নদীর পাড় থেকে মাটি এনে ভরাট করতে ছিলাম ,হঠাৎ করেই আওয়ামী লীগের কিছু ছেলে পেলে এসে আমাদেরকে বাধাগ্রস্ত করে এবং তাদের হাতে থাকা সামুরা ,রড, বাসের লাঠি, কিরিচ দ্বারা, এলোপাতারী ভাবে আঘাত করতে থাকে ফলে বিএনপির ছেলেপেলেদের অনেক যখম ও আঘাত পেয়েছে, তাদেরকে রক্তাক্ত অবস্থায় আমরা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হসপিটালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
এ ব্যাপারে কবরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি সহ তাদের সাথে কথা বললে তারা বলে বিষয়টি আমরা অনেক গুরুত্ব ভাবে দেখছি, এবং তাদের বিরুদ্ধে আমরা থানা একটি মামলার করার জন্য , প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি)মোহাম্মদ কাউসার আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা একটি মামলা হাতে পেয়েছি, আমরা ঘটনাটি তদন্ত করে সঠিক অপরাধীকে আইনের আওতায় আন হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park