এনায়েতপুরে ১৭ জন বৃত্তিপ্রাপ্ত হওয়ায় আনন্দিত ইসলাহুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থীরা
আবির হাসান,সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলাহুল উম্মাহ মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জুবায়ের হোসেন বলেন শিক্ষা বৃত্তি পাওয়া নিঃসন্দেহে শিক্ষার্থীদের একটি বড় অর্জন ও আনন্দের বিষয়, যা ছাত্র ছাত্রীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি।
এই বৃত্তি আপনার পড়াশোনার খরচ কমিয়ে ভবিষ্যতের পথ সুগম করবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আরও বলেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও শুভকামনা। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি শিক্ষার্থীদের অভিভাবকদের যারা নিয়মিত সন্তানকে মাদ্রাসায় আনা নেওয়া করেন এবং প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক রাখেন।
শিক্ষার্থীদের এই সাফল্য ইসলাহুল উম্মাহ মাদ্ররাসা কে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। আগামীতে আরো ভালো ফলাফল নিয়ে আসবে মাদ্ররাসার শিক্ষার্থীরা প্রত্যাশা