1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

আসাদুজ্জামান কুমিল্লা প্রতিনিধ:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

দাউদকান্দির বলদাখালে গ্যাস বিস্ফোরণ দগ্ধ ৪ জনকে বার্ন ইউনিটে দেখতে গেলেন বিএনপি নেতারা

আসাদুজ্জামান কুমিল্লা প্রতিনিধ:

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে বর্তমানে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের পরামর্শক্রমে দগ্ধদের দেখতে হাসপাতালে যান দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।
নেতৃবৃন্দ জানান, একটি অবহেলা বা তদারকির ঘাটতি কীভাবে মুহূর্তেই একটি পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে—এই ঘটনা তার নির্মম উদাহরণ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে গ্যাস লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ড. খন্দকার মারুফ হোসেনের পক্ষ থেকে আহতদের সার্বিক চিকিৎসা সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে বিএনপি নেতারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে কোনো নিরীহ পরিবার যেন আর এমন দুঃসহ পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় দাউদকান্দিবাসীর পক্ষ থেকে দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে এবং গ্যাস সরবরাহ ব্যবস্থার সার্বিক নিরাপত্তা পুনর্মূল্যায়নের দাবি উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park