
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ (পিডিবি) এর অফিস থেকে ৮ কিলোমিটার দুরে স্থানান্তরের জনদুর্ভোগমূলক সিদ্ধান্ত বাতিল এবং স্থানীয়ভাবে উপজেলা সদরে বহাল রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। বিদ্যুৎ সরবরাহ (পিডিবি) এর অফিস অন্যত্র সরিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীগন, বিদ্যুৎ গ্রাহকবৃন্দ এবং সর্ব সাধারণ। শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর পয়েন্টে ৪ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। আবুল লেইছ এর এর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল ওয়াহিদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুর রহমান জিলু, সাংবাদিক আলী হোসেন খান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, মামুনুর রশীদ, জগন্নাথপুর বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিল, আলী আকবর প্রমুখ।
বক্তারা বলেন, জগন্নাথপুরের স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন। তারা মনে করেন, বিদ্যুৎ অফিসটি উপজেলা সদরেই থাকা উচিত, কারণ এতে জনসাধারণের সুবিধা হয়। স্থানান্তরের ফলে জনসাধারণের ভোগান্তি বাড়বে বলে তারা মনে করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।