1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ফিলিস্তিনে ইসরাইল গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে ফিলিস্তিনে ইসরাইল গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ফিলিস্তিনের গাজার জনগণের উপর দখলদার ইসরায়েলের নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখা।

সোমবার(১৪ এপ্রিল) বাদ আছর বেলকুচি বাহেলা আমান জামে মসজিদ গেট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটিতে প্রায় তিন হাজার সকল পেশার মানুষ অংশ নেয়। মিছিলে সকল শ্রেণী পেশার লোক ফ্রি গাজা, ফ্রি প্যালেষ্টাইন, Stop Genocide, ইসরাইলের পণ্য বয়কটের ডাক সহ নানা ধরনের প্লেকার্ড, ফেস্টুন, ফিলিস্তিনের পতাকা ও বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে,এবং মিছিলটি এনায়েতপুর সয়দাবাদ সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি থানার সামনে থেকে আবারও বাহেলা আমান জামে মসজিদ গেটে ফিরে আসে।

এ সময় সকল ইসরাইলের পণ্য ব্যবহার না করার আহবান জানানো হয়। বলা হয়,ইসরাইল নিত্য পণ্যের সকল বাজারই দখল করে রেখেছে। বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলর নেত্রীত্বে মিছিলে অংশ নেন, বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম,উপজেলা নায়েবি আমির অধ্যাপক নুরুন্নবী সরকার,উপজেলা সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ শামীম,বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, বেলকুচি উপজেলা শিবিরের সভাপতি ইউসুফ আলী, উপজেলা শিবিরের সেক্রেটারি আরিয়ান ইসমাইল ও বেলকুচি বিভিন্ন যায়গা থেকে আসা জামায়াত শিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park