1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৯০০ বোতল ফেন্সিডিল সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

৯০০ বোতল ফেন্সিডিল সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২২১ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৯ আগস্ট ২০২৪ ইং তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ৮নং বাহাদুরপুর ইউনিয়নের আঘোরপাড়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ নুরুল ইসলাম (৪৩), পিতা-মৃত সামছুল হক, মাতা-সুন্দরী বেগম, সাং-আঘোর, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ, ২। মোঃ খায়রুল ইসলাম (৫০), পিতা-মৃত রেজাউল হক, মাতা-হজেফা খাতুন, সাং-চরহাসানপুর (গাইপাড়া), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোঃ মাসুদুজ্জামান মামুন (৪০), পিতা-মৃত শাখাওয়াত হোসেন, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-কুনিয়া, ইউপি-কলাতলা, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, ৪। মোঃ আল আমিন (১৯), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ সাবানা, সাং-আঘোর, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁদেরকে ৯০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।

আটককৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ নিজ বাড়ীতে সংরক্ষণ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীর নিকট খুচরা এবং পাইকারী দরে বিক্রি করে আসছিল। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ধৃত আসামী নুরুল ইসলাম তার বাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রেখেছে। এরূপ সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর বসত বাড়ীর ঘরের ভিতর থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park