
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
ইতালী প্রবাসী আক্তার হোসেন ও দুবাই প্রবাসী এমাদুল হক এমাদের উদ্যোগে হযরত শাহজালাল রঃ সফর সঙ্গী ৩৬০ আউলিয়া স্মরণে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় উরুস মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১ ঘটিকায় জগন্নাথপুর ভয়েস স্টার ”রেকর্ডিং স্টুডিও” এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন ভয়েস স্টার এর কর্ণধার, সমাজ সেবক এম এ কাইয়ূম, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, ইতালী প্রবাসী আক্তার হোসেন ও দুবাই প্রবাসী এমাদুল হক এমাদ, শিল্পী এম এ কাশেম, শিল্পী শাহ আলম, ব্যবসায়ী মোঃ আলীনুর প্রমূখ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন, শিল্পী এম এ কাশেম, শিল্পী গুলজার, শিল্পী চম্পা মনি, শিল্পী হালিমা বেগম, শিল্পী তানিশা দেওয়ান প্রমূখ।