
মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন নুরুল ইসলাম ফকির। দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে নানামুখী তৎপরতা ও আগ্রহ দেখা যাচ্ছে।
নুরুল ইসলাম ফকির ২ নং দুর্গাপুর ইউনিয়নেরই স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্গাপুর পৌরসভা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘ রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সততার কারণে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে নুরুল ইসলাম ফকিরের রয়েছে দারুণ জনপ্রিয়তা। স্থানীয়দের দাবি, দুর্গাপুর ইউনিয়নের নাগরিকরা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব খুঁজছেন—যিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কাজ করবেন। সেই হিসেবে নুরুল ইসলাম ফকিরকেই তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় আসায় ২ নং দুর্গাপুর ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।