1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
১৩ হাজার ৫০০ টাকায় তিন বড়শি, সরিষাবাড়ীতে মাছ ধরার উৎসব - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

১৩ হাজার ৫০০ টাকায় তিন বড়শি, সরিষাবাড়ীতে মাছ ধরার উৎসব

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার ব্যতিক্রমী আয়োজন শুরু হয়েছে জামালপুরের সরিষাবাড়ীতে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুক্রবার (৭ আগষ্ট) বিকেল ৪টা থেকে এ আয়োজন শুরু হয়। প্রতিটি টিকেটের মেয়াদ চলবে শনিবার বিকেল ৪টা পর্যন্ত।
আয়োজকরা জানান, পুকুরটিতে মোট ১৩টি আসন বসানো হয়েছে। প্রতিটি আসনে তিনজন করে মাছ শিকারি বসতে পারবেন। একটি আসনের জন্য টিকিটের মূল্য ১৩ হাজার ৫০০ টাকা। প্রতিটি আসনে তিনজন মিলে তিনটি বড়শি দিয়ে ২৪ ঘন্টা মাছ শিকার করতে পারবেন।
ইতোমধ্যে মাছ শিকারের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে শৌখিন মাছ শিকারিরা এসে পুকুরে বড়শি ফেলেছেন। বরশি দিয়ে মাছ শিকার করতে আসা জামালপুর সদর উপজেলার শাহীন মিয়া ও সরিষাবাড়ীর বরবাড়িয়া গ্রামের মির্জা ফরিদ বলেন, ১৩ হাজার ৫০০ টাকা দিয়ে একটি আসন নিয়েছেন তারা। তিনজন মিলে তিনটি বড়শি দিয়ে মাছ ধরছেন। এ টিকেটের মেয়াদ গতকাল শুক্রবার বিকেল থেকে আজ শনিবার বিকেল ৪ টা পর্যন্ত মাছ ধরার সুযোগ পাবেন।
উপজেলার বগারপাড় যুব সমাজের খলিলুর রহমান, লাইজু মিয়া, পলাশ মিয়া, তরিকুল ইসলাম, রিপন মিয়া, হিরা মিয়া, মোকাদ্দাস আলী, আমিনুল হাসান ও বাচ্চু মিয়াসহ স্থানীয়রা এ আয়োজনের সাথে রয়েছেন।

এ আয়োজকরা বলেন, পুকুরটি সরকারি মজা পুকুর ছিল। লিজ নিয়ে সেখানে মাছ চাষ করছেন তারা। পুকুরে বড় বড় মাছ রয়েছে। মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী বড়শি দিয়ে মাছ ধরার সংস্কৃতি ধরে রাখতেই এ আয়োজন করা হয়েছে।

এদিকে টিকিট কেটে মাছ ধরার এ ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে পুকুরপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা শৌখিন মাছ শিকারিদের উপস্থিতিতে জমে উঠেছে বড়শিতে মাছ ধরার এ আয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park