
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গনসংযোগ ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ জানুয়ারি উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি, জমিয়ত ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিকাল দুইটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত উক্ত গনসংযোগ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার নুর মুহাম্মদের নেতৃত্বে গনসংযোগে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজ উদ্দিন, সহ সভাপতি নুরুল ইসলাম মুসা, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সদস্য সচিব আলাল আহমদ,
যুবদলনেতা নওয়াব আলী মেম্বার, সালেক আহমদ, রিয়াজ উদ্দিন, জসীম উদ্দিন, রুবেল আহমদ সানি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জমিয়ত নেতা রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা সমির উদ্দিন প্রমুখ।
গনসংযোগ শেষে সন্ধ্যা ৭টায় রাধানগর বাজারে ইউনিয়ন বিএনপির অফিস কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় তিনি বলেন, সাবেক তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। তিনি জনগনের ভালোবাসায় মা,মাটি দেশের টানে কখনো দেশ ছেড়ে যাননি। আজ তিনি দুনিয়াতে নেই। আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং আগামির রাষ্ট্র নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
গনসংযোগ এবং দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় কয়েক শতাধিক নারী ও নতুন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এসময় ভোটাররা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ মনোযোগ দিয়ে তা শোনেন এবং সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।