1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
১০০ শয্যায় উন্নীতকরণ দ্রুত দৃশ্যমান হবে মহেশখালী হাসপাতাল; নিয়মিত সভায় এমপি আলমগীর ফরিদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

১০০ শয্যায় উন্নীতকরণ দ্রুত দৃশ্যমান হবে মহেশখালী হাসপাতাল; নিয়মিত সভায় এমপি আলমগীর ফরিদ।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যার হাসপাতালে রূপান্তরের কার্যক্রম দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি। 

১৩ এপ্রিল (সোমবার) সকালে  অনুষ্ঠিত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক নিয়মিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহফুজুল হক এ সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবা উন্নয়ন, ওষুধ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় এমপি আলমগীর ফরিদ বলেন, মহেশখালীর জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সেবা চালুর মাধ্যমে এটিকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আজমল হুদা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বডুয়া, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় হাসপাতালের সার্বিক সেবা মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park