
বেবি চক্রবর্ত্তী: হুগলি:- তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত শহর সহ-সভাপতি সঞ্জয় পাল-এর উদ্যোগে ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল-এর পরিচালনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্যান্ডেল জলট্যাঙ্ক মুক্ত মঞ্চে।
এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, যেখানে শুভ সূচনা করেন হুগলি-চুঁচুড়ার জনপ্রিয় বিধায়ক অসিত মজুমদার। এরপর উপস্থিত প্রত্যেক অতিথিকে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
মঞ্চে উপস্থিত ছিলেন হুগলি জেলার মহিলা তৃণমূল সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, জেলার আইএনটিটিইউসি সভাপতি বিনোদ হরিজন, শহর যুব তৃণমূল সভাপতি অর্পন মজুমদার, পৌরসভার উপ পৌরপ্রধান পার্থ সাহা, সিআইসি দিব্যেন্দু অধিকারী, সমাজসেবী গোপাল ঘোষ, জয়িতা বল চৌধুরী, খোকন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।পাশাপাশি এই অনুষ্ঠানে অতিথিরা এক এক করে সবাই তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন, যেখানে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় গান ও নাচের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং এলাকার বাসিন্দাদের অংশগ্রহণে তা রূপ নেয় এক অনন্য সামাজিক মিলনমেলায়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শহরের সহ-সভাপতি সঞ্জয় পাল বলেন এই বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে বিরোধী শক্তি বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস চুঁচুড়া শহরের অলিতে গলিতে শুরু করবে এবং দিদির উন্নয়ন ঘরে ঘরে নিয়ে যাবে।