1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হার্টে দুটি ছিদ্র ১১ বছরের মনিরার, চিকিৎসায় সহায়তা চান পরিবার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

হার্টে দুটি ছিদ্র ১১ বছরের মনিরার, চিকিৎসায় সহায়তা চান পরিবার

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে হৃদ্‌যন্ত্রে দুটি ছিদ্র নিয়ে অসুস্থ অবস্থায় দিন কাটছে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী মনিরার। অসুস্থতার কারণে সমবয়সী অন্য শিশুদের মতো খেলাধুলা করতে পারছে না সে। নিয়মিত মাদ্রাসায় যাওয়া ও পড়াশোনাও ব্যাহত হচ্ছে। মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার বাবা-মা। এ অবস্থায় চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তারা।

মনিরা উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামের আফজাল হোসেন ও খালেদা আক্তারের তৃতীয় সন্তান। সে চন্দননগর জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করছে।

পরিবারের ভাষ্য, মনিরার হৃদ্‌যন্ত্রে দুটি ছিদ্র রয়েছে। অসুস্থতার কারণে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। সমবয়সী অন্য শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত, তখন শারীরিক অসুস্থতার কারণে মনিরাকে অনেকটাই ঘরে থাকতে হয়। এ কারণে নিয়মিত মাদ্রাসায় যাওয়াও সম্ভব হয় না তার।

মনিরার বাবা আফজাল হোসেন ও মা খালেদা আক্তার জানান, নিজেদের সামর্থ্য অনুযায়ী মেয়ের চিকিৎসা চালিয়ে এলেও বর্তমানে তারা আর্থিক সংকটে পড়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

মেয়েকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা কামনা করেছেন তারা। একই সঙ্গে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন মনিরার বাবা-মা।

পরিবারের আশা, প্রয়োজনীয় সহযোগিতা পেলে মনিরার চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে এবং সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park