
এম মনিরুল ইসলাম: সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার পল্লীতে হারানো ঐতিহ্য ফুটবল টুর্নামেন্ট আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জানা যায়,শ্যামনগর উপজেলার জলিল মোড় নামক বালুর মাঠে গতকাল বিকাল ৪ টায় বিলুপ্ত প্রায়,আনন্দময়ী ঐতিহ্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে একদিকে বুড়িগোয়ালিনী ইজি বাইক ড্রাইভারগন অন্যদিকে ইঞ্জিন চালিত ও মোটর ভ্যান শ্রমিক দল। উক্ত উচ্ছাসিত বিনোদনের আয়োজন করেন ইজিবাইক ও মোটর শ্রমিক মালিক সমিতি। গতকাল একুশে আগস্ট বিকাল ৪:৩০ মিনিটে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আট নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এম এম রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন উক্ত ইজিবাইক ও ভ্যান মালিক সমিতির সভাপতি সাইফুল আলম।বিশেষ অতিথি ছিলেন আব্দুর রাজ্জাক। আশরাফুল আলম।মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু হাসান সহ উল্লাসিত জনতা।বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হারানো ঐতিহ্য টানটান উত্তেজনার মধ্যে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করে। এলাকাবাসী বলেন, বিনোদন ও খেলাধুলা এলাকায় নেই বললেই চলে। যুবকদের উদ্যোগকে সাধুবাদ জানাই। বিনোদন মন। শরীর সুস্থ রাখার অন্যতম মাধ্যম।