1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদন্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদন্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

তথাকথিত হত্যার চেষ্টা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদন্ডের রায় বাতিল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দীর্ঘ কারাবন্দী, নিরপরাধ আলেম ও ছাত্র জমিয়তের সাবেক নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফকে অন্য আসামীদের ন্যায় অবিলম্বে খালাস ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার  (২৬ জুন) বাদ আসর জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সৈয়দ হাবিব সালের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ছলিম আহমদ ক্বাসেমী,জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সাবেক ছাত্র নেতা হাফেজ মনসুর হাসান, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান।

মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান। এসময় বক্তারা বলেন, বিগত আওয়ামিলীগ সরকারের প্রতিহিংসার শিকার, রাজনৈতিক ভাবে সাজানো মামলায় সৈয়দ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে আদালত মৃত্যু দন্ডের রায় দিয়েছে। অবিলম্বে আদালতের দেয়া রায় বাতিল করে তাকে মুক্তির দাবি জানান তারা। তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে। এ রায় বাতিল করে সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষন করে মিছিল করে সৈয়দ নাঈম আহমদ আরিফকে অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park