1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে- সুনামগঞ্জে  শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে  শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সারাদেশের হাওরঞ্চলের সাথে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার শিক্ষার সকল সমস্যা সমাধান করার জন্য সেক্টর ভিত্তিক প্লানের ব্যবস্থা করা হচ্ছে।  যার প্রেক্ষিতে গতকাল আমরা এই  বিষয়গুলো তুলে ধরে সকল কর্মকর্তাদের সাথে  ৬ ঘন্টার একটি সভা করেছি এবং সেখানে বলা হয়েছে কি কি পরিকল্পনা করলে হাওরাঞ্চলের স্কুলগুলোতে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। সেই সাথে  এই অঞ্চলের শিক্ষার্থীদের নৌকার ব্যবস্থা করা ও স্কুলের সময় সূচি ৯ টা থেকে বাড়িয়ে দিয়ে অন্য কোনোও সময় দেওয়া যায় কি না এই সব বিষয়ে আলোচনা হয়েছে।  এক কথায় হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।  

সোমবার ২৭ জুলাই দুপুরে সুনামগঞ্জ শহরের পি টি আই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরোও বলেন,  সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের যে ঝুঁকিপূর্ণ ভবণগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  

 এ-সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট.নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক আব্দুর রহিম,  সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার একে এম জাকির হোসেন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম প্রমুখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park