1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাইমচরের আলগী বাজারে মোবাইল কোর্ট: মোটরসাইকেল ও বেকারিকে জরিমানা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

হাইমচরের আলগী বাজারে মোবাইল কোর্ট: মোটরসাইকেল ও বেকারিকে জরিমানা।

মোঃ আক্তার হোসেন - হাইমচর উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মোঃ আক্তার হোসেন – হাইমচর উপজেলা প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আইন অমান্য করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩টি মোটরসাইকেলের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় জম জম লাইভ বেকারী নামের একটি বেকারিতে খাদ্যপণ্যে কেমিক্যাল ও রং মেশানোর অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাজারের বেশ কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট চলাকালে দিনের বেলায় সড়কে বড় গাড়ি রেখে পণ্য আনলোড না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে সড়কে অটোরিকশা ও অন্যান্য যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি না করার জন্য চালকদেরও হুঁশিয়ার করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park