1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হরিপুরে  যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হরিপুরে  যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয়  শহীদ বেদীতে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান । পরে হরিপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব হরিপুর উপজেলা শাখা এবং অনলাইন প্রেসক্লাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় রেলি বের হয়ে হরিপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়  মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপরে বিজয় দিবস উপলক্ষে ১ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান । বেলা ১২টার সময় উপজেলা অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধহত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান কেড়ে নেয়া দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।লাখো শহীদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন স্বাবভৌমত্ত বাংলাদেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park