
আরিফুল ইসলাম পাঠান
কুমিল্লা, মুরাদনগর
কুমিল্লা মুরাদনগর উপজেলার কড়াইবাড়ি গ্রামে,
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কুমিল্লায় এক নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন - রবিন, রুবি ও রাসেল।
বৃহস্পতিবার (৩জুলাই) সকালে জেলার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন,
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান
মাদক এর ক্ষতিকর প্রভাবগুলো তুলে দরেন,
১. শারীরিক ক্ষতি: মাদক আমাদের শারীরিক স্বাস্থ্যকে ধ্বংস করে। এটি ফুসফুস, কিডনি, লিভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে।
২. মানসিক অবনতি: মাদক মানুষের মনোবল, আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তাকে ধ্বংস করে। এটি হতাশা, মানসিক অবসাদ এবং আত্মহত্যার প্রবণতা সৃষ্টি করে।
৩. পারিবারিক অশান্তি: মাদকাসক্ত ব্যক্তি নিজের পরিবারে অশান্তি সৃষ্টি করে। আর্থিক সমস্যার পাশাপাশি পারিবারিক সম্পর্ক ভেঙে যেতে পারে।
৪. অপরাধ বৃদ্ধি: মাদকের কারণে সমাজে চুরি, ডাকাতি, এবং হত্যার মতো অপরাধ বৃদ্ধি পায়।
তাই আমাদের সকলের দায়িত্ব হলো মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া।