1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হবিবপুর আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষন একাডেমির প্রশিক্ষনার্থীকে সনদপত্র ও পুরস্কার বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হবিবপুর আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষন একাডেমির প্রশিক্ষনার্থীকে সনদপত্র ও পুরস্কার বিতরণ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

জগন্নাথপুরে হবিবপুর আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষন একাডেমির পরিচালিত কম্পিউটার প্রশিক্ষনসহ বিভিন্ন প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীকে কোর্স শেষে সনদপত্র ও পুরস্কার বিতরণসহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ জুন বেলা ২ টায় হবিবপুর মাদ্রাসা পয়েন্টে প্রশিক্ষন একাডেমির নিজস্ব ভবনে প্রতিস্টানের প্রতিষ্টাতা পরিচালক, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকির সভাপতিত্বে ও ছামির হোসেন এর পরিচালনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর আত্মকর্মসংস্থান প্রশিক্ষন একাডেমি দ্বারা পরিচালিত ইংলিশ ল্যাংগুয়েজ, লানিং প্রজেক্ট, কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, হ্যান্ডিক্রাফট লানিং ডেভেলপমেন্ট প্রজেক্ট টেইলারিং এর সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রতিষ্টানের ব্যবস্থাপক ও শিক্ষক আলী রুমন, হোমিওপ্যাথিক চিকিৎসক আশরাফ আলী, শিক্ষিকা ফাহমিদা বেগম, কম্পিউটার শিক্ষার্থী আলী জাহান শিক্ষার্থী ফাহাদ আহমেদ প্রমুখ। 

এসময় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আব্দুল মতিন লাকি বলেন, আজকের এই বিশেষ দিনটিতে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেবলমাত্র পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের সবার জন্য একটি অনুপ্রেরণার উৎস। যারা আজ পুরস্কার অর্জন করেছেন, তারা নিঃসন্দেহে কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং প্রতিভার নিদর্শন দেখিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, পুরস্কার প্রাপ্তি তোমাদের পথচলার একটি ধাপ মাত্র। সামনে আরও অনেক পথ বাকি। যারা আজ পুরস্কার পাননি, তাদের জন্য বলব—হতাশ হওয়ার কিছু নেই। কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তোমরাও একদিন সফলতার মঞ্চে দাঁড়াবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park