
ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদসহ বাবু বিশ্বাস (৭৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫।
রোববার (১৪ জুন) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আটাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। অভিযানের সময় বাবু বিশ্বাসকে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত সোলেমান বিশ্বাসের ছেলে।
এসময় তার কাছ থেকে ৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।