1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত অধ্যাপিকা ড. মধুমঞ্জরি মণ্ডল :- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত অধ্যাপিকা ড. মধুমঞ্জরি মণ্ডল :-

ব
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডলকে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার, কলকাতার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হল। স্কটিশ চার্চ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন (অ্যাকাডেমিক্স) ও ট্রাস্টি ড. সুমন্ত রুদ্র তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ড. মণ্ডলকে এই সম্মান প্রদান করা হয়। তাঁর নেতৃত্বে স্কটিশ চার্চ কলেজ NAAC-এ ‘A’ গ্রেড অর্জন করেছে এবং NIRF র‍্যাঙ্কিংয়ে দু’বার দেশের সেরা ১০০ কলেজের মধ্যে স্থান পেয়েছে।
ড. মণ্ডলের উদ্যোগে কলেজে প্রতিষ্ঠিত হয়েছে কলেজ এন্টারপ্রেনারশিপ সেল, কথাকলি দেবনাথ এস টি ই এম ইনোভেশন ও ইনকিউবেশন সেন্টার, পি বি এস এস ডি সি-এর অধীনে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এছাড়াও ওগিলভি হোস্টেলকে সংস্কার করে একাডেমিক ভবনে রূপান্তরিত করা হয়েছে। তাঁর সময়কালে আই আই টি, আই আর এম আর আই, ট্রিনিটি ইউনিভার্সিটি অফ এশিয়া (ম্যানিলা) এবং ওয়ারশ বিশ্ববিদ্যালয় (পোল্যান্ড)-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সংযোগ গড়ে উঠেছে।
ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে পুরনো ও বিরল বই ডিজিটাইজেশন, দর্শন এষণা ডিজিটাল লাইব্রেরি স্থাপন, অভয় চরণ দে সেমিনার হল গঠন এবং অনলাইন বাংলা শেখার প্ল্যাটফর্ম চালুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পও বাস্তবায়িত হয়েছে।
সম্মান গ্রহণ করে ড. মধুমঞ্জরি মণ্ডল বলেন, “আমি কখনও নিজের জন্য কিছু অর্জনের কথা ভাবিনি; বরং সকলকে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করাই আমার আনন্দ। কাজের মহত্ত্বকে ধর্মের ছোট ছোট সীমার মধ্যে ভাগ করার পক্ষপাতী নই। আমি সর্বজনীন ধর্ম ও বিশ্বভ্রাতৃত্বে বিশ্বাসী। আমার গুরু যিশুর শিক্ষাকে অনুসরণ করার চেষ্টা করি। স্কটিশ চার্চ কলেজের ‘হোল পার্সন এডুকেশন’-এর মিশন ও ভিশনের মধ্যেই আমার স্বপ্ন নিহিত, এবং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে আমি কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।”
ড. সুমন্ত রুদ্র বলেন, “ড. মণ্ডলকে সম্মান জানাতে পেরে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার গর্বিত। তাঁর নেতৃত্ব সততা, অন্তর্ভুক্তি ও একাডেমিক উৎকর্ষতার প্রতিফলন। তাঁর দিকনির্দেশনায় স্কটিশ চার্চ কলেজের উল্লেখযোগ্য অগ্রগতি অনুপ্রেরণাদায়ক। কলেজের বিশিষ্ট প্রাক্তনী এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের সহযোগিতা আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park