1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেন্টমার্টিনে বাড়ির আঙিনা থেকে বিশাল অজগর উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সেন্টমার্টিনে বাড়ির আঙিনা থেকে বিশাল অজগর উদ্ধার।

শাহিন আলম টেকনাফ//
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

শাহিন আলম টেকনাফ//

বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ক্ষেতের জালে আটকা পড়ে ধরা দিয়েছে বিশাল আকৃতির একটি অজগর। শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে দক্ষিণ সেন্টমার্টিনের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় ১৫ ফুট লম্বা অজগরটি জীবিত অবস্থায় উদ্ধার হওয়ার পর দ্বীপজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সেন্টমার্টিন এলাকার বাসিন্দা মুসা আলীর বাড়ির আঙিনায় থাকা মরিচ ক্ষেতের জালে অজগরটি আটকা পড়ে। সকালে ক্ষেতে গিয়ে জালের মধ্যে বিশালাকৃতির অজগরটি দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে জীবিত উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।

অজগরটি উদ্ধারকারী মুসা আলি (৫৫) জানান, সাপটির দৈর্ঘ্য অন্তত ১৫ ফুট এবং ওজন ২০ থেকে ২৫ কেজির মতো হবে। বয়সও আনুমানিক ৩ থেকে ৫ বছর হতে পারে বলে ধারণা তার।

তার ভাষ্য, অজগরটি দীর্ঘদিন ধরে এলাকার কেয়া বাগান ও আশপাশের ঝোপঝাড়ে বিচরণ করত। মাঝেমধ্যে লোকজন সেটিকে দেখতে পেলেও পরে আবার আড়ালে চলে যেত। শুক্রবার সকালে হঠাৎ মরিচ ক্ষেতের জালে আটকে থাকতে দেখি। সাপটি এখনও জীবিত রয়েছে। এত বড় অজগর দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অনেক মানুষ ঘটনাস্থলে এসে ভিড় করেন।”

স্থানীয় বাসিন্দা আবদুল মতলব বলেন, সাপটির আকার বেশ বড় হওয়ায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে এটি নিরাপদে বাড়ির মালিকের হেফাজতে রয়েছে।

অজগরটির দ্বীপে আসার সম্ভাব্য কারণ নিয়েও স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। সেন্টমার্টিনের বাসিন্দা তৈয়ব উল্লাহ জানান, সেন্টমার্টিন মিয়ানমার উপকূল থেকে মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বর্ষা মৌসুমে মিয়ানমারের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হলে নাফ, মায়ু ও কালাদান নদীতে প্রবল ঢল নামে। সে সময় গাছ, বাঁশসহ নানা ভাসমান বস্তু সাগরের স্রোতে ভেসে এসে সেন্টমার্টিনের তীরে আটকে যায়।

তার ধারণা, কোনো গাছ বা বাঁশঝাড়ের সঙ্গে ভেসে আসার মাধ্যমে অজগরটি একসময় দ্বীপে পৌঁছাতে পারে।”

এদিকে সেন্টমার্টিনে পরিবেশ সংরক্ষণের দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এম এ সোহাগ বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে অজগরটি তাদের কাছে হস্তান্তর করা হবে। পরে সাপটির নিরাপদ সংরক্ষণ কিংবা উপযুক্ত স্থানে অবমুক্তকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘স্থানীয় এক ক্ষেতে একটি বিশাল অজগর সাপ ধরা পরেছে। এটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

প্রসঙ্গত, টেকনাফ উপকূল থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ দ্বীপে এত বড় একটি অজগর উদ্ধারের ঘটনা স্থানীয়দের কাছে বিরল বলেই বিবেচিত হচ্ছে। ফলে ঘটনাটি নিয়ে দ্বীপজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park