1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেনহাটি ইউনিয়নে দুর্বৃত্তের চাপাতির কোপে কিশোর আহত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সেনহাটি ইউনিয়নে দুর্বৃত্তের চাপাতির কোপে কিশোর আহত।

শাহাদাত হোসেন নোবেল দিঘলিয়া থেকেঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৯৭ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল দিঘলিয়া থেকেঃ

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাহাউদ্দীন মাদ্রাসার পাশে কলোনী এলাকায় দুর্বৃত্তের ধারালো চাপাতির কোপে শান্ত নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে বাহাউদ্দিন মাদ্রাসা এলাকার জুলফিকারের পুত্র। আহত শান্তকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়ায় তার অবস্থা আশংকাজনক।
সেনহাটি ইউনিয়নের পুলিশ ফাঁড়ির এএসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন আহতকে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য বলা হয়েছে। অভিযুক্ত আলমাসকে বাড়ি গিয়ে তাকে বাড়ি পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

এলাকাবাসী ও দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, গত শনিবাব সন্ধ্যায় ঈদের পরে ফুটবল খেলার মাঠে সৃষ্ট গোলযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার দিন শান্ত রাস্তার পাশে একাকী বসে ছিল। এ সময় একই এলাকার মৃত জাহাঙ্গীরের পুত্র আলমাস (১৮) পূর্ব পরিকল্পনা অনুযায়ী শান্তকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আলমাসকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। আহতের মা জানান, ঈদের পরে মাঠে ফুটবল খেলার সময় আমার পুত্রের সাথে মৃত জাহাঙ্গীর কবিরাজের পুত্র আলমাসের কথা কাটাকাটি হয়। এবং সে আমার পুত্রকে জীবন নাশের হুমকী দেয়। তারই ধারাবাহিকতায় আজ আমার ছেলেকে জীবনে মেরে ফেলার উদ্দেশ্যে দা নিয়ে বের হলে লোকজন দা কেড়ে নেয়। পরবর্তীতে সে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আমার ছেলেকে রক্তাক্ত জখম করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park