1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুরেন্দ্রনাথ কলেজের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের টিশার্ট বিলি:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সুরেন্দ্রনাথ কলেজের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের টিশার্ট বিলি:-

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও আইনের পরীক্ষা হচ্ছে। উচ্চশিক্ষা দফতরের অনুরোধ সত্ত্বেও পরীক্ষার দিনবদল করেনি CU।
তা নিয়ে কম জলঘোলা হয়নি। CU-র অধীনস্থ কলেজগুলোতে একদিকে যখন হলে পরীক্ষা চলছিল, তখন অন্যদিকে, বাইরে সমর্থকদের টিশার্ট বিলিও চলল। এমনকি টিশার্ট বিলি করতে দেখা গেল সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ জাফর আলি খানকে। বিতর্ক দানা বাঁধতেই তিনি অবশ্য বললেন, “পরীক্ষা দোতলা, তিনতলায় হচ্ছে।ছাত্রদের অনুরোধেই দিয়েছি। ওরা বলল এতবার।” সভা হয় মেয়ো রোডের গান্ধী মূর্তিতে। সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলো যতটা কাছে, তার থেকে বর্ধমান অনেকটাই দূর। বুধবার রাত পর্যন্তও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানতেন, পরীক্ষা হচ্ছে।
কিন্তু পরীক্ষা দিন সকালেই হঠাৎ একটা নোটিস। তাতে তাঁরা জানতে পারলেন পরীক্ষা আজ হচ্ছে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা দফতরের তরফে কোনও অনুরোধ করা হয়নি, তাদের পরীক্ষা নিয়ে কোনও বিতর্কও হয়নি। তবুও পরীক্ষা স্থগিত।তবে কলকাতায় সব মিলিয়ে ৮১টা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আবার কলেজের গেট থেকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা মিছিলের উদ্দেশে রওনা দিয়েছেন। কলেজের ভিতরেও ধরা পড়েছে দুটো ছবি। যেমন সাউথ সিটি কিংবা সুরেন্দ্রনাথ কলেজে গিয়ে দেখা গেল, একদিকে ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে, অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা ফ্লেগ, ফেস্টুন নিয়ে মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এরকম তো সমস্ত রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠনেরই প্রতিষ্ঠা দিবস আছে। তাতে যদি সব এরকম প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ রাখতে হয়, তাহলে ভয়ঙ্কর কথা।” কলকাতা বিশ্ববিদ্যালয় তো পরীক্ষা নিচ্ছে, বর্ধমান কেন পারল না? সে প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “বর্ধমান বিশ্ববিদ্যালয় বুঝতে পেরেছে, আজকে অসংখ্য ছাত্রছাত্রী অনুষ্ঠানে যাবে, মিছিলে যাবে। যানজট হওয়ার সম্ভাবনা থাকবে,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park