1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জ জেলাবাসীকে বন্যা আতংন্কের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সুনামগঞ্জ জেলাবাসীকে বন্যা আতংন্কের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলায় আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এবছরও জেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ২০২২ সালের স্মৃতিকে আবারও ফিরিয়ে আনতে পারে এবারের বন্যা। জেলার নিম্নাঞ্চল, হাওর এলাকা ও নদী তীরবর্তী গ্রামগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়দের মাঝে ইতোমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টি হলেই বাড়িঘর ও রাস্তাঘাট পানির নিচে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়। কৃষকরাও আশঙ্কা করছেন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনগুলোতে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। সেই সাথে ভারতের মেঘালয় ও উজান এলাকায় অতিবৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার প্রস্তুতি রাখতে এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

২০২২ সালের ভয়াল স্মৃতি এখনো ভুলতে পারেনি সুনামগঞ্জবাসী। আবারও কি সেই ভয়ংকর বন্যার মুখোমুখি হতে যাচ্ছে জেলা?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park