1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সীমান্তে গুলিতে নিহত ২ দিন পর স্কুলছাত্রের মরদেহ ফেরত দিলো বিএসএফ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সীমান্তে গুলিতে নিহত ২ দিন পর স্কুলছাত্রের মরদেহ ফেরত দিলো বিএসএফ

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

 

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্র জয়ন্ত কুমার সিংহের (১৫) মরদেহ ২ দিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ বিজিবির উপস্থিতিতে বাংলাদেশের পুলিশ কাছে ওই কিশোরের মরদেহ হস্তান্তর করে। পরে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ফকির ভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। সে লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ওসি বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর জয়ন্তের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park