
আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি
সোমবার (০৬ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাটে রাত আনুমানিক আট ঘটিকার সময় ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ব্রাদার্স ক্লাবের আয়োজনে ইসলামপুর ৪র্থ আকর্ষনীয় ব্যাটমিন্টন-২০২৫ ইং টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ভাই ভাই ইসলামপুর ব্যাডমিন্টন টিম বনাম ইসলামপুর ফ্রেন্ডস্ ক্লাব। উক্ত খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন,১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ নূর মোহাম্মদ খান,ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান,১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন আহমদ,গোয়াইনঘাট উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ ক্বারী নূর মোহাম্মদ,রাধানগর এম জে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম,১১নং মধ্য জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ লিয়াকত আলী, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কামরুল হাসান,ছাত্রদল নেতা ইলিয়াস,মুহিবুর,পাবেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।