আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১৬আগস্ট) সকালে দায়িত্ব গ্রহণ করেন, অত্র সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি'র আহবায়ক হলেন- মোঃ শামছুল আলম। আর যথাক্রমে সদস্যরা হলেন- মোঃ আবু তাহের, শ্রী সদেব ঘোষ, মোঃ আব্দুল হাকিম, মোঃ আলম সেখ, মোঃ আব্দুল মালেক, মোঃ রহিজ উদ্দিন, মোঃ আব্দুস সালাম, মোঃ কছিম উদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ জুয়েল সেখ। উক্ত কমিটি আগামী নির্বাচন পর নবনির্বাচিত কার্যনিবার্হী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে বলে জানা যায় ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এর
বিগত নির্বাচিত কার্যনির্বাহী কমিটি'র মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত শুক্রবার ১৫ আগস্ট-২০২৫ খ্রিঃ সকালে অত্র সংগঠনের আহবায়ক কমিটি গঠিত হয়। এ সময়ে অত্র সংগঠনের বিদায়ী সভাপতি মোঃ আসলাম হোসেন ও সাধারণ সম্পাদক নামদার হোসেন সহ কার্যনির্বাহী কমিটির ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় কাগজ-পত্র আহবায়ক কমিটির নিকট হস্তান্তর করা হয় ।